শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ফ্রান্স শিবিরে দুঃসংবাদ, ইনজুরির কারণে ছিটকে গেছেন লুকাস হার্নান্দেজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার

শুরুতে পিছিয়ে পড়লেও বড় জয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোল ব্যবধানে বড় জয়ের পরই দুঃসংবাদ পেলো কোচ দিদিয়ের দেশমের দল। ইনজুরির কারণে বিশ্বকাপ মঞ্চ থেকে ছিটকে গেছেন ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ।কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, হার্নান্দেজের আরও টেস্ট করা লাগবে। মনে হচ্ছে, তার ইনজুরি গুরুতর আর এটা দলের জন্য বড় ধাক্কা।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, মেডিকেল টেস্ট থেকে জানা গেছে, হার্নান্দেজের লিগামেন্ট ছিড়ে গেছে। এর ফলে কাতার বিশ্বকাপের বাকি ম্যাচে খেলতে পারবেন না, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার হার্নান্দেজ।বুধবার দোহার আল জানুব স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। নবম মিনিটে গডউইনের গোলে লিড নেয় অস্ট্রেলিয়া। এরপরই কিছুটা আক্রমণাত্মক খেলে সমতায় ফেরার চেষ্টা করে ফ্রান্স। কিন্তু ম্যাচের ১৩ মিনিটে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন হার্নান্দেজ। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ফ্রান্স। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় পায় ফরাসিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories