শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বাংলাদেশ-ভারত সিরিজের সূচিতে পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৬ বার

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে (ডিসেম্বর ১) বাংলাদেশে আসছে ভারত। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আগেই সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এবার সিরিজ শুরুর আগে সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। দেখা গেছে সিরিজের তৃতীয় ওয়ানডেটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি সূচি আগের মতোই রয়েছে।২০১৫ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর দীর্ঘ ৭ বছর আর ওয়ানডে সিরিজ মাঠে গড়ায়নি এই দুই দলের মধ্যে। সেবার রোহিত শর্মাদের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। অবশ্য এবারের বাংলাদেশ-ভারত সিরিজে দুটি টেস্ট ম্যাচও থাকছে যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারত-বাংলাদেশ সিরিজের সূচি-

৪ ডিসেম্বর – প্রথম ওয়ানডে-মিরপুর

৭ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে-মিরপুর

১০ ডিসেম্বর-তৃতীয় ওয়ানডে-চট্টগ্রাম

১৪-১৮ ডিসেম্বর – প্রথম টেস্ট-চট্টগ্রাম

২২-২৬ ডিসেম্বর – দ্বিতীয় টেস্ট-ঢাকা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories