আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে আলোচনার জন্ম দেওয়া সৌদি আরব তাদের জয় উদযাপনে বুধবার দেশটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে: জাতীয় দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান ।
বুধবার সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি থাকবে।এর আগে, মঙ্গলবার কাতার বিশ্বকাপে আইকনিক লুসাইল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই গোল হজম করে ২-১ ব্যবধানে হার দেখে আর্জেন্টিনা।
Leave a Reply