রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ম্যারাডোনা-বাতিস্তুতার রেকর্ড ভাঙলেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার

ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি। ২০০৬ বিশ্বকাপ দিয়ে বিশ্ব মঞ্চে পা রাখা এই তারকা কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে টানা চার আসরে গোল করার রেকর্ড গড়েছেন। ম্যাচের ১০ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। ওই গোলেই ২০১০, ২০১৪, ২০১৮ আসরের পর ২০২২ আসরেও গোলে খাতা খুলেছেন মেসি। 

এর আগে ডিয়াগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন। ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ও ১৯৯০ সালের আসরে গোল করেছিলেন। এর মধ্যে আর্জেন্টিনা একটিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একটির ফাইনালে হেরেছিল।গ্যাব্রিয়েল বাতিস্তুতা আলবিসেলেস্তেদের হয়ে ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন। এবারই আর্জেন্টিনা প্রথমবার ৩৪ এর উপরে চার খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ খেলছে। মেসি, ওটামেন্ডি, ডি মারিয়া ও পাপ্পু গোমেজ ওই চার খেলোয়াড়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories