শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

স্ত্রী-প্রেমিকাদের বিশ্বকাপ দেখাতে হবে নিজ খরচে, টাকা দেবে না ফ্রান্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৪ বার

মরুর বুকে শুরু হয়ে গেছে ২৯ দিনের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বের নানা প্রান্ত থেকে ৩১টি দল কাতারে গেছে। সঙ্গে গেছে তাদের স্ত্রী-প্রেমিকারা। সাধারণত খেলোয়াড়দের স্ত্রী-প্রেমিকাদের খরচ ফুটবল ফেডারেশনই বহন করে থাকে।কিন্তু এবার এই অবস্থান থেকে সরে এসেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এমবাপ্পেদের সঙ্গিনীদের খরচ ফেডারেশন বহন করবে না। নিজ খরচেই তাদের বিশ্বকাপ দেখতে হবে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স গত রাশিয়া বিশ্বকাপেও খেলোয়াড়দের পরিবারের ভ্রমণ খরচ বহন করেছিল।  ম্যাচের দিন ব্যক্তিগত বিমানে ফ্রান্স দলের খেলোয়াড়দের পরিবার এবং সঙ্গীরা প্যারিস থেকে রাশিয়ায় যেতেন। দ্বিতীয় রাউন্ডে ওঠার পর সঙ্গিনীদের সঙ্গে একান্তে সময় কাটানোর অনুমতিও ছিল। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। করোনা পরবর্তী সময়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন পরিবার ও সঙ্গীদের যাতায়াত খরচ দেওয়ার নীতি থেকে সরে এসেছে।ফ্রান্স ফুটবল ফেডারেশনের এই নীতি পরিবর্তন করা হয় ২০২১ সালে। যার কারণ হিসেবে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, কোভিড-১৯ মহামারির কারণে তারা আর এমন ভ্রমণ আয়োজন করতে পারবে না। এছাড়া তাদের খরচ কমানো জরুরি ছিল। সব মিলিয়ে পরিবার ও সঙ্গীদের খেলা দেখাতে সেই ব্যবস্থা এখন খেলোয়াড়দের নিজেদেরই করতে হবে। তবে সঙ্গিনীদের সঙ্গে সময় কাটানোর ব্যাপারে আগের নিয়মই বহাল আছে। মানে শেষ ষোলতে উঠলেই সঙ্গিনীদের কাছে পাওয়া যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories