বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অবশেষে দুর্নীতিবাজ সেই পিআইও নুরুন্নবী সরকারকে বরখাস্ত

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৫০ বার

অবশেষে অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণসহ নানা অনিয়মে অভিযুক্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে বরখাস্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
রবিবার দুপুরে মুঠফোনে বিষয়টি নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল ইসলাম। তিনি জানান,বদলির আদেশ অমান্য করায় নুরুন্নবী সরকারকে বরখাস্ত করা হয়েছে।
এরআগে,রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে নুরুন্নবী সরকারকে বান্দরবান সদর উপজেলায় বদলির আদেশ দেয় অধিদপ্তর। কিন্তু বান্দরবানে যোগদান না করায় তাকে প্রধান কার্যালয়ে সংযুক্তের আদেশ দেওয়া হয়। এরপরেও প্রধান কার্যালয়ে যোগদান করেননি নুরুন্নবী সরকার।
বিগত ২০১৫ সালে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে অনিয়ম-দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িতে পড়েন নুরুন্নবী। গত ৫ বছরে হামলা-মামলা ও ঘুষ-দুর্নীতির দায়ে নুরুন্নবীর বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা দায়ের হয়। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নুরুন্নবীর দুর্নীতি ও অপকর্মের ফিরিস্তি নিয়ে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা ও নিউজ পোর্টাল সমূহে অসংখ্য সংবাদ প্রকাশ হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories