শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করে রেকর্ড করলেন ভ্যালেন্সিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫৮ বার

বিশ্বকাপ মানেই নতুন কোনো চমক, নতুন কোনো রেকর্ড ভাঙা আবার নতুন কোনো রেকর্ড গড়া। বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের যেন পসরা সাজিয়ে বসেছেন ইকুয়েডরের স্ট্রাইকার ও অধিনায়ল ইনার ভ্যালেন্সিয়া। বিশ্বকাপ ইতিহাসে কেবলমাত্র ২য় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করলেন ভ্যালেন্সিয়া।১৯৩৪ সালে ইতালিতে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল ইতালি। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এঞ্জেলো শিয়াভিও। কাতার বিশ্বকাপে যেন সেই ইতিহাসেরই আবার পুনরাবৃত্তি করলেন এনার ভ্যালেন্সিয়া। কাতারের বিপক্ষে একাই জোড়া গোল করে দলকে প্রথমার্ধে এগিয়ে রেখেছেন তিনি।

ছাড়াও ইকুয়েডরের হয়ে বিশ্বকাপে ৫টি গোল করেছেন তিনি। যা তাকে পাইয়ে দিয়েছে বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার খ্যাতি। বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে শেষ ৫টি গোলই এসেছে তার পা থেকে। টানা ৬টি গোল করে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছেন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও, ইতালির পাওলো রসি ও রাশিয়ার ওলেগ সালেংকো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories