রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বিশ্বকাপের আগে দাবার কোর্টে মুখোমুখি মেসি-রোনালদো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৮ বার

প্রায় ১৬ বছর। সময়টা কম নয়। দীর্ঘ এই সময় ধরে চলছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ। যে দ্বৈরথে কখনো রোনালদো জিতেছেন, আবার কখনো মেসি।মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা না বললেও কথার লড়াইয়ে দুজনই ছিলেন বেশ বিনয়ী।

দুজনই ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। সম্ভবত এটাই তাদের শেষ বিশ্বকাপ। শেষটা তাই শিরোপা দিয়ে রাঙাতে চান তারা। বিশ্বকাপের আগে মেসি-রোনালদোকে নিয়ে আলোচনাও তুঙ্গে। ঠিক এমন সময়ে দু’জনকে দেখা গেল একই ফ্রেমে। গতকাল দাবার কোর্ট সামনে নিয়ে মেসি ও রোনালদো বন্দি হয়েছেন একই ফ্রেমে।

ওই ছবিটা মেসি-রোনালদো দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা পুরো ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। দুই তারকার ভক্তরাও এমন ছবি দেখে রোমাঞ্চিত।

মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তাদের যে সু-সম্পর্ক তা এই ছবিই বলে দিচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে প্রশংসাও করেছেন রোনালদো। পর্তুগিজ তারকার চোখে মেসি জাদুকরী। মেসিকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘সে (মেসি) দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী, সেরা। ব্যক্তিগতভাবে আমরা ১৬ বছর ধরে এই মঞ্চে আছি। ভাবতে পারেন, ১৬ বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। সে আমার সতীর্থের মতো। ফুটবলের জন্য সে সব কিছু করতে পারে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories