শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন বিশ্বকাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই কাতারে পর্দা উঠছে ২০২২ ফুটবল বিশ্বকাপের। ধারণা করা হচ্ছে, এবার খেলা উপভোগ করতে ৫০০ কোটি মানুষ টেলিভিশন পর্দায় চোখ রাখবেন।এজন্য নতুন চ্যানেল খোলা হয়েছে। এতে দেখা যাবে বিশ্বমঞ্চে রথী-মহারথীদের লড়াই। এছাড়া অনলাইনেও এ প্রতিযোগিতার দর্শন মিলবে।

২২তম আসরের সম্প্রচার স্বত্ব কিনেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বহুজাতিক কোম্পানি রিলায়েন্সের ভায়াকম ১৮ মিডিয়া। ইতোমধ্যে স্পোর্টস ১৮ নামে একটি চ্যানেল খুলেছে তারা। তাতে সরাসরি মেসি-রোনালদো-নেইমারদের মহারণ দেখা যাবে।এরই মধ্যে স্পোর্টস ১৮ এর সঙ্গে চুক্তি করেছে বিভিন্ন কেবল অপারেটর। অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগ করলে টেলিভিশনে পেয়ে যাবেন সেই চ্যানেল।এছাড়া পথে-ঘাটে, কাজের ফাঁকেও ফুটবল বিশ্বকাপ দেখা যাবে। এজন্য ল্যাপটপ, স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে-স্টোর থেকে এটি ইনস্টল করলেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।এবার ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়লম ও তামিল ভাষায় দেখা যাবে খেলা। সেজন্য অতিরিক্ত কোনো খরচ হবে না। জিও সিনেমাতে বিনামূল্যে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে।এ বছর আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশগ্রহণ করবে। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পরে পয়েন্ট টেবিলের সেরা দুই দল শেষ ষোলোর টিকিট পাবে।সেই থেকে শুরু হবে নকআউট পর্ব।বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায় খেলা শুরু হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories