শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৯তম সভায় আজ রোববার এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন ও আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. মো. শামসুল আলম সভায় উপস্থিত ছিলেন।সভায় জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে শিল্প মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আইএমইডি  প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ি গৃহীত ব্যবস্থার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া জুলাই ২০১৬ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের মধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য  মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।সভায় সার আমদানি না করে, বন্ধ সার কারখানাগুলো দ্রুত সময়ের মধ্যে চালুকরণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।এ ছাড়া শিল্প এলাকার ক্ষতিকর শিল্প বর্জ্য সরাসরি প্রাকৃতিক পানির উৎসে যুক্ত হওয়া বন্ধ করে, সরাসরি পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কেন্দ্রীয় বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।পরিকল্পনা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, শিল্প শক্তি বিভাগের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories