শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৯ বার

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা আসার কথা ছিল। কিন্তু তাঁর ঢাকা সফর বাতিল করা হয়েছে।  ঢাকাস্থ রুশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারছেন না। তাঁর পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

এর আগে সের্গেই ল্যাভরভের ঢাকা সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে সেই বৈঠকে কী কী বিষয় তুলে ধরা হবে- সেটাও ঠিক হয়েছিল।  ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এই সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২৩-২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। এতে যোগ দেওয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories