রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

১০ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২০৯৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫৬ বার

দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছেই। বাড়ছে মৃত্যুও। প্রতিদিন সারাদেশে সড়কে ঝরছে অগণিত প্রাণ। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। ভুক্তভোগী পরিবারগুলোর আহাজারি দীর্ঘ হচ্ছে।চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারাদেশে দুই হাজার তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাজার ৯৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজার ২৮৬ জন। নিহতদের মধ্যে ১৬ দশমিক ৫৪ শতাংশ অর্থাৎ ৩৪৭ জন ১৩ থেকে ১৭ বছর বয়সী এবং ৭৩ দশমিক ১০ শতাংশ অর্থাৎ ১ হাজার ৫৩৩ জন ১৮ থেকে ৫০ বছর বয়সী।

এ সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সারাদেশে ৭৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া মোটরসাইকেলের ধাক্কায় ৯২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪ দশমিক ৩৮ শতাংশ।৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশনের তৈরি করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ রোববার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে অক্টোবর সময়ে দুর্ঘটনাগুলোর মধ্যে অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ৩৭৪টি (১৮ দশমিক ৬৭ শতাংশ), মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ৬২৯টি (৩১ দশমিক ৪০ শতাংশ), মোটরসাইকেলে অন্য যানবাহনের চাপা ও ধাক্কা দেওয়ার ঘটনা ৯৫৮টি (৪৭ দশমিক ৮২ শতাংশ) এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে ৪২টি (২ দশমিক ০৯ শতাংশ)।গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ের তুলনায় এ বছর একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ২১ দশমিক ১৭ শতাংশ এবং প্রাণহানি ১৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories