রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৭৫ বার

আসন্ন বিপিএলের নবম আসর (২০২৩) শুরু হতে আর মাস খানেকের বেশি সময় বাকি থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে। যার প্রেক্ষিতে বিপিএলের অন্যতম সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভেড়াতে শুরু করেছে তারকা সব ক্রিকেটারদের। ড্রাফটের আগে দেশীয় একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে ভেড়ানোর সুযোগ থাকছে সব দলের জন্যই। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে যুক্ত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।গতকাল বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানায় কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে কুমিল্লা জানায়, ‘শিরোপা জয়ের অন্যতম নায়ক মু্স্তাফিজুর রহমানকে বিপিএল এর নবম আসরের রিটেনশন করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কাটার মাস্টারের জন্য উইন অর উইন শ্লোগান শুনতে চাই। ফিজকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্স! মিঃ কাটার মাস্টারের জন্য ব্যাক টু ব্যাক সিজন।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে যুক্ত করেছিল পাকিস্তানি দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদিকে। পরবর্তীতে গতকাল ড্রাফটের আগে দেশী ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে যোগ করেছে তারা। আগামী ২৩ নভেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories