রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে তদন্ত কমিটি করা হবে : আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯৬ বার

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (২৮ জুন) বেলা ১১টা ১০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত এ বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে তিনি ঘটনাস্থলে যান। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার প্রমুখ। রবিবারের ওই ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন মারা গেছে। দগ্ধ হয়ে ১৭ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ফায়ার সার্ভিসের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে জানা যায়, মোট ৬৬ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়ার গেছে। এর বাইরে অর্ধশতাধিক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories