শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬১ বার

সেনাবাহিনীর সদস্যদের দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে দ্য ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি), চট্টগ্রাম সেনানিবাসে ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।  এ সময় আর্টিলারি কোরের নতুন সংযোজিত ৫১ এমএলআরএস রেজিমেন্টেরে তৃতীয় ব্যাটারির অন্তর্ভুক্তকরণ এবং নবগঠিত শোরাড মিসাইল রেজিমেন্টের পতাকা উত্তোলন করা হয়। আজকের প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের মেজর ইফতেখার হাসান।  

সেনাপ্রধান বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ফোর্সেস গোল-২০৩০ এর লক্ষ্য পূরণে দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেনাবাহিনী। তারই অংশ এই সম্প্রসারণ ও আধুনিকায়ন। ’ তুরস্কের তৈরি টাইগার এমএলআরএস মিসাইল সিস্টেম ও চীনের তৈরি শোরাড মিসাইল বাহিনীর আভিযানিক সক্ষমতা আরও বাড়িয়েছে বলেও জানান সেনাপ্রধান।  অনুষ্ঠানে চট্টগ্রামের জিওসি, এরিয়া কমান্ডার, বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories