বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

চাঁদে পাঠানোর জন্য বিলম্বিত ক্রটিবিহীন রকেট উৎক্ষেপণ করবে নাসা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৯ বার

মার্কিন মহাকাশ সংস্থা নাসা শুক্রবার বলেছে,তারা  চাঁদে পাঠানোর দীর্ঘ বিলম্বিত ক্রুবিহীন মিশনটি আগামী বুধবার প্রেরনের পরিকল্পনা করেছে।   ফ্লোরিডার মধ্য দিয়ে যাওয়া হারিকেন নিকোলের প্রভাবে ছোটখাটো ক্ষয়ক্ষতি  উত্তরণের পরে তারা এই দীর্ঘ বিলম্বিত মিশন উৎক্ষেপণের পরিকল্পনা করছে।মার্কিন মহাকাশ সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জিম ফ্রি সাংবাদিকদের বলেছেন, আগের  তারিখে এটির  ‘উৎক্ষেপণ বাতিল করার কিছু’ ছিল না। নাসা টিম বৃহস্পতিবার লঞ্চ প্যাডে সুবিধা পেরেছে।

নাসার ঠিকাদারদের মাধ্যমে নির্মিত সবচেয়ে শক্তিশালী ভারী উত্তোলন রকেটটি এখন বুধবার স্থানীয় সময় ০১:০৪টায় (০৬০৪ জিএমটি) উৎক্ষেপণ করা হবে।
শেষবার চন্দ্রপৃষ্ঠে মানুষের হাঁটার পাঁচ দশক পরে আর্টেমিস ১ নামে অভিহিত এই ক্রুবিহীন মিশন মার্কিন যুক্তরাষ্ট্রকে চাঁদে নতুন করে নভোচারী পাঠানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। রকেটটি চন্দ্র পৃষ্ঠে অবতরণ না করে ওরিয়ন ক্রু ক্যাপসুলকে চাঁদে নিয়ে যাবে। এই উৎক্ষেপণ যদি পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে ক্যাপসুলটি সাড়ে ২৫ দিন চন্দ্রপৃষ্ঠে থাকার পরে পুনরায় আর্টিমিস ১ রকেটে ফিরে আসবে এবং ১১ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। তবে উৎক্ষেপণের আগে ইউএস স্পেস এজেন্সিকে ‘কিছু কাজ করতে হবে’ বলে  উল্লেখ করে জিম  ফ্রি বলেন, যানটিকে পাওয়ার আপ এবং কিছু প্রযুক্তিগত পরীক্ষা করা হবে।

বহুল প্রত্যাশিত উৎক্ষেপণ ইতিমধ্যে কয়েক মাসে তিনবার বিলম্বিত হয়েছে।নাসার উৎক্ষেপণ ব্যবস্থা উন্নয়নবিষয়ক সহযোগী প্রশাসক জিম ফ্রি বলেছেন, প্রয়োজনে ১৯ নভেম্বর এবং ২৫ নভেম্বর দুটি ব্যাক-আপ লঞ্চের তারিখ নির্ধারিত রাখা হয়েছে।ক্যাটাগরি ১ ঝড় হারিকেন নিকোল থেকে আসা বাতাসে কেনেডি স্পেস সেন্টারে এর লঞ্চ প্যাডে দাঁড়িয়ে থাকা রকেটটিকে আঘাত করেছিল। তিনি স্বীকার করেছেন যে, যদি নাসা জানত হারিকেনটি এগিয়ে আসছে, তাহলে এসএলএস রকেটটি সংযোজন ভবনে রেখে দেয়া হতো।হারিকেন ইয়ন থেকে রক্ষা করার জন্য রকেটটিকে সেপ্টেম্বরে সংযোজন ভবনে ফিরিয়ে দেয়া হয়েছিল, কিন্তু নিকোল আসার কয়েক দিন আগে আবার লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories