বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ১০ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬০ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের প্রভাষক আব্দুল মতিনের বাড়ির উত্তর পাশের ৩০০ গজ দূরে ধানক্ষেত থেকে গতকাল শনিবার নিখোঁজের ১০ দিন পর ৬ বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলা শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের নাইম উদ্দিন (৬) নামের একটি শিশু গত ৩ নভেম্বর সকাল অনুমান সাড়ে ১০টার দিকে প্রতিবেশি বাচ্চাদের সাথে বাড়ির বাহিরে খেলতে গিয়ে আর বাসায় ফিরে আসেনি।

গতকাল শনিবার সকালে ধানক্ষেতে কলাগাছের ঢাউকসা (ছতর) পেচানো অবস্থায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গলিত লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে জানান লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories