রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহটি আওয়ামী লীগ নেতা বিপ্লবের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬৭ বার

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব (৫১)। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য।আজ রোববার ( ১৩ নভেম্বর) সকালে বিপ্লবের বোন শ্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন।

নিহত দুরন্ত বিপ্লব (৫১) নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের লোকজন থাকতেন ঢাকার মোহাম্মদপুরে। কেরানীগঞ্জ এলাকায় তার কৃষি খামার রয়েছে।পাগলা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. শারজাহান আলী জাগো নিউজকে বলেন, ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকায় খেয়া পারাপারের সময় দুটি ট্রলারের সংঘর্ষে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান দুরন্ত বিপ্লব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার তার বোন শ্বাশতী বিপ্লব পরিচয় নিশ্চিত করেছেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।শনিবার (১২ নভেম্বর) বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories