পাকিস্তান যুব দলকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুব ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের কাছে পাত্তাই পেল না স্বাগতিকরা। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচটিতে পাক যুবাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগার যুবারা। হাতে থাকে ৯.৫ বলও।সিরিজের প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় স্বাগতিক যুব দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন আরাফাত মিনহাজ। আরেক ব্যাটার উজাইর মুমতাজ করেন ৫৭ রান।
বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা চারটি এবং মোহাম্মদ রাফিউজ্জামান দুটি উইকেট শিকার করেন।২০২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশের দুই ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান এবং আশিকুর রহমান শিবলি জোড়া হাফসেঞ্চুরি করেন। এই দুই ওপেনার শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন পাক বোলারদের উপর। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৬০ রান। রিজওয়ান বিদায় নেন ৮৬ বলে ৭৯ রানের ইনিংস খেলে। এরপর আশিকুর ফেরেন ৭৪ রান করে।তৃতীয় উইকেটে নামা জিসান আলম টিকতে পারেননি বেশিক্ষণ, ফিরে যান ১১ রানে। পরবর্তীতে বাকি পথ পাড়ি দেন শাহরিয়ার সাকিব এবং আহরার আমিন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ২০২/১০ (৪৫ ওভার) (আরাফাত ৭১*, উজাইর ৫৭; মারুফ ৪/৩৮, রাফি ২/২৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২০৫/৩ (৪০.১ ওভার) (রিজওয়ান ৭৯, আশিকুর ৭৪; রাজা ২/৪৪)
Leave a Reply