শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আমি হ্যাঁ বললাম’ কাকে ‘হ্যাঁ’ বললেন মালাইকা?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৬২ বার

বিয়ে, সন্তান জন্মের খবরে বলিউডে পাড়া বেশ সরগরম। এরই মধ্যে হাসিমুখে কপালে হাত দিয়ে খুশি মনে পোজ দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। আর সঙ্গে লেখা, “আমি হ্যাঁ বললাম। ” এতে শুরু হয়েছে নানা গুঞ্জন। এই বুঝি তারকা অভিনেতা অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন!

বুধবার সকাল সকাল মালাইকার এই পোস্ট দেখে জল্পনা শুরু, তাহলে কি আবারও বলিউড পাড়ায় বিয়ের সানাই বাজছে? কিন্তু স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছিল না। তবে সকলের শুভেচ্ছাবার্তায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে জল্পনাও হচ্ছিল জোরালো। বেলা বাড়তেই সব ধোঁয়াশা কাটল। সামনে এল সত্য ঘটনা।

অনুরাগীদের বেশিক্ষণ অপেক্ষা করাননি মালাইকা। অর্জুন কাপুরের সঙ্গে তার বিয়ের জাল যখন বুনতে শুরু করেছেন সকলে, তখনই চমকে দিলেন অভিনেত্রী। তার আগের পোস্টে অনেকেই তার আঙুলে আংটিও খুঁজতে শুরু করেছিলেন। তবে এমন কিছুই হচ্ছে না। তাহলে হচ্ছেটা কী?কোনও বিয়ের খবর নয়। আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে স্ট্রিমিং শুরু হবে মালাইকার নতুন রিয়্যালিটি শো ‘মুভিং উইথ মালাইকা’। যা দেখা যাবে ‘ডিজনি হটস্টার’ ওটিটি প্ল্যাটফর্মে। সেই শোয়ের জন্যই যে ‘হ্যাঁ’ বলেছেন তিনি। সেই কথাই স্পষ্ট করলেন অভিনেত্রী। লিখলেন, “আমি হ্যাঁ বললাম। আমার নতুন রিয়্যালিটি শো আসছে। যেখানে ব্যক্তি মালাইকাকে এইভাবে প্রথমবার দেখবেন আপনারা। আপনারা এতক্ষণ কী ভাবছিলেন? অপেক্ষা করুন। ” ৫ ডিসেম্বর থেকে দেখানো হবে এই শো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories