শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

নারায়ণগঞ্জে র‌্যাবের বন্দুকযুদ্ধে ২৩ মামলার আসামি নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ চোনপাড়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিটি শাহীন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত শাহীন হত্যাসহ ২৩ মামলার আসামি। এ ঘটনায় র‌্যাবের পাঁচজন সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলেও র‌্যাব জানায়।লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, শাহীন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহীন চোনপাড়া বস্তিতে আছে। এই তথ্যের ভিত্তিতে দুপুরে বস্তিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০-১২ জন অস্ত্রধারী সহযোগী র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।

তিনি বলেন, র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় শাহীন। পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিটি শাহীনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, যৌন নিপীড়ন এবং অস্ত্র মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories