শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সাগরের লঘুচাপের প্রভাব পড়বে না বাংলাদেশে

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৬৯ বার

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি লঘুচাপের ফলে দেশের কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এই আবহাওয়াবিদ বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এমনকি এর প্রভাবে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। লঘুচাপটির সম্পূর্ণ প্রভাব শ্রীলঙ্কার ওপর দিয়ে যাবে। অর্থাৎ এই লঘুচাপটির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories