গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নাম পরিচয়হীন (৬০) এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাত ১১টায় সিরাজ পরিচয়ে এক পথচারী তাকে হাসপাতালে নিয়ে আসে, পরে হাসপাতালে তাকে ভর্তি করে নেওয়া হয়। তিনি কিডনি, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
কর্তব্যরত নার্সরা জানান, উনি আটদিন ধরে হাসপাতালের সাত তলায় মেডিসিন ওয়ার্ডের এক্সট্রা বেডে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোনো কথা বলতেন না, এমকি খুব একটা নাড়াচাড়াও করতেন না, বেডেই পরে থাকতেন। হাসপাতালের সেবিকারা তাকে খাবার খাওয়া ও পরিস্কার রাখতেন।
অজ্ঞাতনামা এই বৃদ্ধা বৃহস্পতিবার সকাল আটটার পর পরই হাসপাতালের বেডে মৃত্যুবরণ করেন। অজ্ঞাত এই বৃদ্ধার মৃতদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Leave a Reply