গত ৭ নভেম্ভর/২২ পৌরসভা হলরুমে শহর সমন্বয় কমিটি (টাউন লেভেল কো অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) ত্রৈমার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন শহর সমন্বয় কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলে জান্নাত সেতু, সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার, চয়ন কুমার সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, পৌর কর্মকর্তাবৃন্দ । সমন্বয় সভায় শুরুতে পৌর মেয়র খায়রুল আলম ভূঞা বিগত সময়ে পৌরসভার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। উপস্থিত বিভিন্ন বক্তা পৌরসভা উন্নয়নে নতুন নতুন কিছু প্রস্তাবনা উত্থাপন করেন পৌর মেয়রের কাছে। মেয়র বিভিন্ন সমস্যাগুলি ধৈর্য সহকারে শুনেন এবং লিপিবদ্ধ করে বলেন, হালুয়াঘাট যেহেতু নতুন পৌরসভা তাই আমাদের সমস্যা অনেক বেশি। ইচ্ছে করলেই দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাছাড়া সকল সমস্যা সমাধানের জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দের দরকার। সরকার যে বরাদ্দ প্রতিবছর আমাদের দিয়ে থাকেন তা দিয়েই অতি প্রয়োজনীয় কাজগুলি আমরা করে থাকি। ভবিষ্যতে সুযোগ আসলে আপনাদের সুচিন্তিত এই মতামতকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করব । এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।
Leave a Reply