বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

যশোরের ঝিকরগাছার উজ্জলপুর জমি সংক্রান্ত বিরোধে বাড়ীঘর ভাঙচুর, লুটপাট

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০১ বার

যশোরের ঝিকরগাছার বাঁকড়ার পল্লিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে করেছে হামলা বাড়ী ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে ঘটেছে।
অভিযোগে জানা যায়,জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাঁকড়া উজ্জলপুর গ্রামের আব্দুস সালামের সাথে পাশ্ববর্তী খলশী গ্রামের ইয়াকুব আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।যার বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা এখনো চলমান।ঐ বিরোধের সূত্র ধরে গত শুক্রুবার জুম্মার নামাজের সময় ইয়াকুব আলী তার নেতৃত্বে মোটরসাইকেল যোগে ৪৫-৫০ জনের একটি বাহিনী হাতে লাঠি, শাবল, লোহার রড ও হাসুদা নিয়ে দলবদ্ধভাবে আব্দুস সালামের বসতবাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও বিভিন্ন ফলজ গাছ কেটে প্রায় দু’লক্ষ টাকা ক্ষতিসাধন করে।

এসময় বাড়ীতে থাকা আব্দুস সালামের স্ত্রী বাধা দিতে গেলে তাকে মারপিট করে তারা।পরে ঐ বাহিনী ঘরের ভিতরে ঢুকে বাক্স ভেঙ্গে নগত ১০ হাজার টাকা, ১ লক্ষ ৬০ হাজার টাকার দু ‘ভরি ওজনের স্বর্নের বালা,১লক্ষ ৬০ টাকার দু’ভরি ওজনের একটি স্বর্নের নেকলেস লুট করে নিয়ে যায়।এসময় এ ব্যাপারে কোন মামলা বা বাড়াবাড়ি করলে তাদেরকে খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসী বাহিনী।
অভিযুক্ত ইয়াকুব আলীর ০১৯১১২২–৮১ এই নাম্বারের মুঠোফোনে একধিক বার জানার চেষ্টা করেও জানা সম্ভব হয়নি, তিনি ফোন রিসিপ করেননি।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখেছি এবং ঘটনাটি সত্য পেয়েছি। বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে আব্দুস সালাম ও তার পরিবার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories