মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ঝিকরগাছায় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৬৬ বার

যশোরের ঝিকরগাছা উপজেলার কানাইরালি গ্রামের পুকুরে ডুবে বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শিওরদাহ গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে আকবর আলী গাজী (৯০)।

মৃতের ভাইপো রিপন জানান, শনিবার সকাল থেকে তাকে না পেয়ে মাইকিং সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে রবিবার সকালে এলাকার মানুষ কানাইরালি গ্রামের মোস্তাফিজুর মেম্বারের পুকুরে বৃদ্ধের লাশ দেখতে পায়। এরপর তারা মৃতের বাড়িতে খবর দেয়। আত্মীয় স্বজনরা এসে পুকুর থেকে লাশ তুলে বাড়ী নিয়ে যায়। পানিতে ডুবে মারা যাওয়া শিওরদাহ গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে আকবর আলী গাজী (৯০) রোগাক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories