বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

পরাগ ও অন্য ২ সাবেক নির্বাহী পাচ্ছেন সাড়ে ১২ কোটি ডলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫৯ বার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর পরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ আরও দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বরখাস্ত হওয়া টুইটারের এই তিন শীর্ষ নির্বাহী ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার।প্রযুক্তিভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইকুইলার স্থানীয় সময় এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ইলন মাস্ক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতিনির্ধারণী প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেছেন।এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এক মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চাকরিচ্যুতির পর পরাগ আগরওয়াল ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার এবং গাড্ডে ২ কোটি মার্কিন ডলার পেতে পারেন।ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা থেকে গত বছরের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।ইকুইলারের গবেষণা পরিচালক কোর্টনি ইউ বলেছেন, বরখাস্ত হওয়া টুইটারের নির্বাহীরা যদি প্রতিষ্ঠানটির আইন ও নীতিমালা ভঙ্গ না করে থাকেন, তাহলে তাঁরা নিয়ম অনুযায়ী এই পরিমাণ অর্থ পাবেন।অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।

পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories