রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কয়লাভিত্তিক ১০ প্রকল্প বাতিল হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১২৩ বার

অনুমতি পেলেও অগ্রগতি না থাকায় কয়লাভিত্তিক ১০টি প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাতিলের তালিকায় থাকা এসব বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ছিল ৮৭১১ মেগাওয়াট।

প্রকল্পগুলো হচ্ছে- পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, উত্তরবঙ্গ ১২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্লান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মহেষখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মহেষখালী (২) ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও সিপিজিসিবিএল-সুমিতোমো ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।

এসব বিদ্যুৎ কেন্দ্র বাতিল হওয়ায় কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিলম্বিত হচ্ছিল, তাই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সেভাবেই পরিকল্পনা নিয়েছি এতে কোনো সংকট তৈরি হবে না। নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে চূড়ান্ত ধাপে রয়েছি। এখন আর কোনো সংকট নেই।

প্রতিমন্ত্রী বলেন, অনেকে সৌর বিদ্যুতের কথা বলেন, এখনও এই বিদ্যুতের দাম বেশি। আমরা চাই সবার জন্য সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করতে। যতো দ্রুত বিদ্যুৎ দিতে পারবো ততোদ্রুত দেশের উন্নয়ন হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories