আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোনো বৃষ্টিপাত হয়নি।
শুক্রবার ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর জেলার রাজারহাটে সর্বনিম্ম ২৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিংতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।
Leave a Reply