গত ২৩ অক্টোবর ২০২২( রবিবার) সন্ধ্যায় উত্তর খয়রাকুড়ী ভজন কুটির মন্দির প্রঙ্গনে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট -১ উপজেলা এলাকা থেকে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার এবং সংরক্ষিত নারী আসনে থেকে আছমাউল হোছনা শিমুল কে মন্দির কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা শাখা ও মেয়র, হালুয়াঘাট পৌরসভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্নেহাশীষ সরকার পিন্টু, সভাপতি, শ্রী শ্রী গৌর ভজন কুটির মন্দির । এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অধ্যাপক জয়দেব দত্ত, সভাপতি ও অধ্যাপক অশোক সরকার অপু, সাধারণ সম্পাদক, হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদ। ঝর্ণা ঘোষ,ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ হালুয়াঘাটসহ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ । এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সঞ্চালনায় ছিলেন আনন্দ ঘোষ, সাধারণ সম্পাদক, মন্দির পরিচালনা কমিটি।
Leave a Reply