২০২০ সালের ১৪ জুন ব্রান্দার ফ্ল্যাট থেকে বলিউড নক্ষত্র সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। সেই সময় অনেকে চমকে গিয়েছিল এই খবরে। কিছুদিন পরেই মাদককাণ্ডের অভিযোগে নাম জড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর।নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করে বলিউডের অভিনেত্রীকে। তখন প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিন পান তিনি। মুক্তির পর কখনো কারাবন্দীর বিষয়ে কথা বলেননি এই নায়িকা। তবে এবার সেই সব তথ্য ফাঁস করলেন আইনজীবী সুধা ভরদ্বাজ।
২০২০ সালের ৮ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে বাইকুল্লা জেলে বন্দী থাকেন রিয়া। ৬ অক্টোবর মুম্বাইয়ের সেশন কোর্ট কারাবন্দীর মেয়াদ বাড়ায়। কিন্তু পরদিনই বোম্বে হাইকোর্ট জামিন দেয় অভিনেত্রীর।বুধবার (১৯ অক্টোবর) সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী সুধা ভরদ্বাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রিয়া খুবই শক্ত মনের মানুষ। তার ভাষ্য অনুযায়ী, জেলে আলাদা কক্ষে রাখা হয়েছিল তাকে। এতে বেশি টেলিভিশন দেখার সুযোগ পাননি তিনি। ফলে নিজের নামে প্রকাশ হওয়া নেতিবাচক খবর খুব একটা দেখার সুযোগ হয়নি তার। তা দেখলে হয়তো রিয়া আরও ভেঙে পড়তেন বলে জানান আইনজীবী।বলি অভিনেত্রী জেলে শেষ দিনটি কিভাবে কাটিয়েছিলেন— এ বিষয়ে সুধা ভরদ্বাজ জানান, জামিন হয়েছে এ খবর জানতে পেরে খুশি হয়েছিলেন রিয়া। জেলের বাকি কয়েদিদের সঙ্গে বন্ধুসুলভ ছিলেন তিনি। কয়েদিরা নাচার অনুরোধ জানান তাকে। তাদের অনুরোধে তখনই নেচে উঠেন নায়িকা।এই আইনজীবী আরও জানান, জেলে কাজের সুবাদে কিছু অর্থ আয় হয়েছিল তার। সেই অর্থ দিয়ে জেলের সবাইকে মিষ্টিও খাওয়ান। যেসব কয়েদিরা সুযোগ পেয়েছিলেন, তারা সবাই হাসিমুখে বিদায় জানিয়েছিলেন রিয়াকে।
Leave a Reply