মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

এবার নিজেকে নিজেই উপহার দিলেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪২ বার

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। এই নায়িকার জন্মদিন মানেই জমকালো আয়োজন ও উৎসব। মাত্র কয়েকদিন পরে জন্মদিন তার। প্রতিবার নানা আয়োজনে পালন করে থাকেন জীবনের বিশেষ এই দিনটি। তাতে নানা উপহার পান পরী।
অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন অনেক স্পেশাল পরীর কাছে। কেননা, এবার বিশেষ দিনে সঙ্গে থাকবেন পরিবারের নতুন সদস্য রাজ্য। মা হওয়ার পরে এবারই প্রথমবার সন্তানের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি।
এদিকে এবার জন্মদিনে কী আয়োজন থাকছে, তা এখনই প্রকাশ করেননি অভিনেত্রী। কিন্তু জন্মদিনের সপ্তাহখানেক আগে নিজেই নিজেকে জন্মদিনের উপহার দিয়েছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা।
পরীমণির জন্মদিন আগামী ২৪ অক্টোবর। জন্মদিনের আগেই রবিবার (১৬ অক্টোবর) ফেসবুকে আইফোনের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
এরপর গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের পিতা-মাতা হন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তারপর থেকে সন্তান রাজ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন নায়িকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories