সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহ-১ জেলার হালুয়াঘাট উপজেলা আসনে নির্বাচন হালুয়াঘাট উপজেলা হল রুমে (ভোট কেন্দ্র)অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৬৩ জন ভোটারের মধ্যে মোট ১৬১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সাধারন সদস্য পদে দুই জন প্রার্থী মধ্যে থেকে কাঞ্চন সরকার (অটো রিক্সা) ১৫৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,অপর প্রার্থী মজিবর রহমান (টিউবয়েল) পেয়েছে ২ ভোট। তা ছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৭ জন প্রার্থী মধ্যে আসমাউল হুছনা শিমুল (দোয়াতকলম) তিন কেন্দ্র মিলে ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন, মর্জিনা বেগম,( ঘড়ি) , সুমি বেগম (টেলিফোন ) , সহকারী অধ্যাপক মনজু আরা বেগম ( লাঠিম)১৫৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, রানুয়ারা খাতুন( হরিন) ,খাদিজা খাতুন (মাইক), মোছা ইসমতারা (ফুটবল), চেয়ারম্যান প্রার্থী ৪ জন মধ্যে ইউছুফ খান পাঠান (আনারস) নিয়ে নির্বাচিত হয়েছে।

এছাড়া প্রতিদন্ধী ছিলেন আমিনুল ইসলাম আমিন (চশমা), নূরুল ইসলাম রানা(ঘোড়া),(হমিদুল ইসলাম (মটরসাইকেল)। ভোট গ্রহন সকাল ৮ টা থেকে একটানা দুপুর ২ ঘটিকা পর্যন্ত অত্যান্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলে। ভোটারা প্রথম বারের মত ইভিএম এ ভোট প্রধান করে।

ইভিএম এ ভোট দিতে পেরে ভোটারা খুবই খুশি। অনুভূতি প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, তিনি খুবই খুশি সহজে ভোট দিতে পেরে। হালুয়াঘাট সদর মেয়র খায়রুল আলম ভুঞা বলেন, সহজ এবং অল্প সময়ে ভোট দিতে পেরে আমরা সবাই খুশি। যারা ভোটে নির্বাচিত হয়ে আসছেন তারা এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন এ প্রত্যাশা আমাদের সকলের। ১ নং ইউনিয়ন চেয়ারম্যান এম সুরুজ মিঞা ইভিএমএ ভোট দিয়ে এসে উনার অনুভুতি প্রকাশ করে বলেন, কোন প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ট সুন্দর ভাবে ভোট দিতে পেরে বেশ ভালো লেগেছ।
কাঞ্চন সরকার (অটো রিক্সা) প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন।
Leave a Reply