মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট-১ আসনে কাঞ্চন সরকারের পক্ষে মেম্বারদের শোডাউন

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার

আগামী ১৭ অক্টোবর ২০২২ ইং সোমবার দেশের সকল জেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। তারই আলোকে ময়মনসিংহ জেলার নির্বাচন যতই দিন যাচ্ছে ততই জমে উঠছে।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট-১ পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। স্থানীয় আওয়ামীলীগ সমথর্নে কাঞ্চন সরকার ( অটোরিকশা) এবং সতন্ত্র প্রার্থী মজিবর রহমান ( টিউবয়েল)।

৯ অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত মেম্বার এসোসিয়েশনের পক্ষ থেকে কাঞ্চন সরকারের সমর্থনে হালুয়াঘাটের সকল মেম্বারগন নিয়ে বিশাল শোডাউন করে। শতাধিক মটর সাইকেল নিয়ে মেম্বাররা হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়ন ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাবারাখালী পিকনিক স্পটে গিয়ে আলোচনা সভায় অংশ গ্রহন করেন ।

এতে বক্তব্য রাখেন, মেম্বার এসোসিয়েশন এর সভাপতি ছাইদুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, কাউন্সিল মনিরুজ্জামান স্বাধীন, নুর নবী, ৫ নং গাজীভিটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রার্থী কাঞ্চন সরকারসহ বিভিন্ন মেম্বারগন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আগামী ১৭ তারিখ সবাই উপস্থিত থেকে শত ভাগ ভোট দিয়ে অটোরিকশা মার্কার প্রার্থী কাঞ্চন সরকার এর বিজয় সু- নিশ্চিত করার অঙ্গীকার করেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories