ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি, মাদক প্রতিরোধ ও আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০৮ অক্টোবর ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী পাওয়ার স্টেশন রোড রোড থেকে অন্যান্য মামলার আসামী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই কামরুল হাসান, এসআই আশিকুল হাসান, এএসআই সাইফুল ইসলাম-২, এএসআই রেজাউল করিম, এএসআই রুহুল আমিন পৃথক অভিযান পরিচালনা করে ৪টি জিআর সাজাপ্রাপ্তসহ আরো দই পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে।
সাজাপ্রাপ্তরা হলো, মোঃ রুবেল, মোঃ আনিছ, দিলদার ও মোঃ আবু হানিফ। পরোয়ানাভুক্তরা হলো, তাজুল। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply