মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে অগ্নিদগ্ধ

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৬৬ বার

ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা আঃ মালেক (৬০) ও ছেলে কাজল (৩০)অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার (৮অক্টোবর) সকালে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের কোর্ট ভবন এলাকায় জব্বার প্রফেসরের বিল্ডিং এর নিচ তলায় একটি রুমে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কোর্টভবন এলাকার বাসিন্দা কাঞ্চন জানান, আমি অফিসে যাওয়ার গাড়ীর জন্য সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অপেক্ষা করছিলাম এমন সময় বিষ্ফোরণের শব্দ শুনে নিচে গিয়ে দেখি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব নামাপাড়া এলাকার হাতুড়ে কবিরাজ আঃ মালেক ও তার ছেলে চা দোকানদার কাজল অগ্নিদগ্ধ হয়ে ছটফট করছে ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে রুমে গ্যাস ছড়িয়ে থাকা ওই রুমে আব্দুল মালেক গিয়ে বিড়ি খাওয়ার জন্য আগুন ধরানোর চেষ্টাকালে মুহুর্তেই পুরো রুমে আগুন ধরে যায়। এতে আঃ মালেকের শরীরে আগুন লেগে পুড়তে থাকে খবর পেয়ে বাবাকে বাচাঁতে সামনে চা স্টল দোকানদার তার ছেলে কাজল মিয়া দৌঁড়ে ভেতরে বাবাকে উদ্ধার করতে চাইলে কাজল মিয়াও পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, ‘গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়লে চুলায় আগুন ধরাতে গিয়ে বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories