মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

গৌরীপুরে সজারু জাতীয় প্রাণী উদ্ধার, বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৬৪ বার

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (০৮ অক্টোবর) ভোরে সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামে জনৈক মোঃ সিরাজ মিয়ার বাড়ীর পাশে কচু ক্ষেত হতে একটি সজারু প্রজাতির প্রাণি কচু ক্ষেত নষ্ট করার কারণে আটক করে এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি দ্রুত বন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের ঘটনা স্থলে পাঠান। উদ্ধারকৃত প্রাণিটি উপজেলা আনা হলে ইউএনও হাসান মারুফ বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির কাছে তা হস্তান্তর করেন। ইউএনও জানান এটি নিরীহ প্রজাতির বিরল প্রাণি। এলাকাবাসী তাদের কচু ক্ষেত বাচাতে হয়তো আটক করে থাকতে পারে। প্রাণিটিকে প্রাথমিক সেবা দিয়ে পরবর্তীতে তাকে যে কোন অভয়ারণ্যে ছাড়ার ব্যবস্থা নিবেন বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাগণ। সচেতন এলাকাবাসী জানান আমরা প্রাণিটিকে দেখার সাথে সাথে ইউএনও মহোদয়কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories