নির্ভজাল শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই শ্লোগান সামনে রেখে
অদ্য(০৬ অক্টোবর) সকালে উপজেলা হল রুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সায়েম, উপজেলা চেয়ারম্যান, খায়রুল আলম ভুঞা মেয়র ও সাধরন সম্পাদক আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, হালুয়াঘাট সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও হালুয়াঘাট উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী সহ হালুয়াঘাট উপজেলার সকল জন্ম-মৃত্যু নিবন্ধন এর উদ্যোক্তা উপস্থিত ছিলেন। বক্তৃতারা বলেন জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) অর্জনে আগামী ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পুর্ন করতে ‘ জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ কে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ‘ পালনের সিদ্ধান্ত নেন। এরই আলোকে গত বৎসর ৯ আগষ্ট ও ৬ অক্টোবর দিন দুটো কে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে ঘোষনা করে সরকার।
Leave a Reply