মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষার প্রসারে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৭ বার

প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন গৌরীপুরের ইউএনও হাসান মারুফ।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আসলে সবাই মিলে দলগতভাবে আমরা কাজ করেছি। গৌরীপুর উপজেলা শিক্ষা পরিবারের সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। যে কোন স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর প্রাথমিকে কার্যকর মা সমাবেশ করা,টিফিন বক্স বিতরণ, স্কুল ব্যাগ বিতরণ, স্কুল বেঞ্চ বিতরণ, স্কুল ড্রেস বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ের জমি জটিলতা নিরসন,ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন হাসান মারুফ।
সূত্র জানায় আগামী সোমবার (১০ অক্টোবর) বিভাগীয় পর্যায়ের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে জামালপুরের শ্রেষ্ঠ ইসলামপুর উপজেলার ইউএনও মুঃ তানভীর হাসান রুমান, শেরপুরের শ্রেষ্ঠ ঝিনাইগাতির ইউএনও মোঃ ফারুক আল মাসুদ, নেত্রকোনার শ্রেষ্ঠ দুর্গাপুরের ইউএনও মোঃ রাজিব উল আহসান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories