শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সুষ্ঠভাবে দূর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন : পুলিশ সুপার সুদীপ কুমার

আল আমিন মন্ডল (বগুড়া)
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ বার

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-সেবা) বলেছেন, দেশে হিন্দু সম্প্রদায়ের যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।
সারাদেশে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। সুষ্ঠভাবে দূর্গাপূজা উদযাপন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্ত্বরে সামাজিক- সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ধন্য পোপাল সিংহ। আরোও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাওঃ আলমগীর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার চৌধুরী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ইউনুছ আলী ফকির, ফারুক আহম্মেদ, আব্দুল মজিদ মন্ডল, মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ জহুরুল ইসলাম ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোস্তম আলী, প্রধান শিক্ষক এমদাদুল হক, আব্দুর সবুর পিন্টু, আনোয়ারুল হক টিটু, মোস্তাফিজার রহমান মজনু, পূজা উৎযাপন কমিটির নেতা চন্দ্র শীখর রায়, বিমল চন্দ্র রায়, অশোক কুমার সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, শিক্ষকগণ, ঈমাম, ছাত্র-ছাত্রী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর গুনীজন। শেষে প্রধান অতিথি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ৭শ পিচ শাড়ী কাপড় এবং দূর্গাপুজা মন্ডপ গুলোতে সরকারী ভাবে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories