রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

যশোরের বেনাপোলে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ বার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী সাগর হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুটখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাগর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইয়ার আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুটখালী উত্তরপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, সাগর দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তার বিরুদ্ধে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট মুলতবি ছিলো। যার প্রত্যেকটি ওয়ারেন্ট ১ বছর করে সাজা, সাথে অতিরিক্ত অর্থদন্ড। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories