শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

রাজশাহীর শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক পেলেন চেয়ারম্যান ফকরুল ইসলাম

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ বার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলার চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা পদক রাজশাহী জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন।
ফকরুল ইসলাম চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পদক পাওয়ার পর তিনি বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার চারঘাটবাসীর। চারঘাট উপজেলাবাসীর ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই
অর্জন।
তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু শ্রেষ্ঠত্ব অর্জন নয়- আমি চারঘাট উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এ জন্য দরকার সবার সহযোগিতা। লেখাপড়ার পাশাপাশি বাচ্চারা যাতে করে খেলাধুলায় মনোযোগী হয় সেদিকে সব অভিভাবকদের নজর রাখার আহ্বান জানান ফকরুল ইসলাম।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য জেলার ৯টি উপজেলার মধ্য থেকে চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
এ দিকে জেলার ৯টি উপজেলার মধ্য থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত পুরো চারঘাট। ফুলের মালা পরিয়ে অনেকেই আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ছুটে চলেছেন চেয়ারম্যানের বাসভবনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories