রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদার হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে অচিরেই সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদার হবে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।কে এম খালিদ বলেন, মেক্সিকো প্রাকৃতিক সম্পদে ভরপুর অত্যন্ত সম্ভাবনাময় এবং বৈচিত্র্যময় দেশ। দেশটির রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য।

তিনি বলেন, চলমান মেক্সিকো সফরে আগামী ১ অক্টোবর  বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি সম্পাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এটি সম্পাদিত হলে অচিরেই মেক্সিকোর সঙ্গে আমাদের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদার ও বেগবান হবে।কে এম খালিদ বুধবার বাংলাদেশ দূতাবাস মেক্সিকো’র আয়োজনে মেক্সিকো প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, মেক্সিকো দূতাবাসের কাউন্সেলর শাহনাজ আক্তার রানুসহ সেদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।কে এম খালিদ বলেন, মেক্সিকোতে ই-পাসপোর্ট চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।এ সময় তিনি বাংলাদেশ থেকে তুলা আমদানির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন।

মেক্সিকো থেকে এমবিবিএস পাস করা একজন বাংলাদেশি ডাক্তারের বিএমডিসি’র সার্টিফিকেট পেতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সভায় অংশগ্রহণকারী সকলে বাংলাদেশে মেক্সিকো দূতাবাস চালুর বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories