সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কর্তৃক হালুয়াঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ বার

ময়মনসিংহ জেলার সদ্য যোগদানকারী পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম, সকাল ১১ ঘটিকার সময় হালুয়াঘাট থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানায় কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, সকল পুলিশ সদস্যকে নিষ্টা ও সততার সহিত দায়িত্ব পালন করবেন। সমাজ থেকে মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং এর মত মারাতক ব্যাধি দূর করতে হবে।যদি এর সাথে কোন পুলিশ সদস্যকে জড়িত থাকার সংবাদ পাওয়া যায়, তাদেরকে চরম শাস্তির আওতায় আসতে হবে। অপরাধের সাথে যেই জড়িত থাক তাদের আইনে আওতায় আনতে নির্দেশ প্রধান করেন তিনি। আগত দূর্গা পূজাতে সর্বাত্মক সতর্কতার সঙ্গে কাজ করে পূজাকে নিরাপদ করতে হবে।পরে পুলিশ সুপারসহ মেয়র, স্থানীয় পূজা উদযাপন কমিটি, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তার দায়িত্ব পালনকালে সাবার সার্বিক সহযোগিতা কামনা করেন। দুপুর ১ টার তিনি হালুয়াঘাটে কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর মেয়র ও সাধারন সম্পাদক খায়রুল আলম ভুঞা, হালুয়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সম্পাদক অশোক সরকার অপু, অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান,২ নং ইউনিয়ন চেয়ারম্যান ছামেদুল হক, আওয়ামীলীগ নেতা আবদুর রহমান, চয়ন সরকার, জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট সদস্য প্রার্থী কাঞ্চন কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, পৌর কাউন্সিলর মকবুল হোসেন,আবু জামান, পূজা কমিটির অধ্যাপক স্বপন ধর, নয়ন সরকার, রতন দত্তসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories