সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

এক শটে সাব্বির দেখিয়েছে সে কী করতে পারে : সিডন্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭ বার

টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনারদের টানা ব্যর্থতার কারণে নতুন পথ বেছে নিয়েছে বাংলাদেশ দল। প্রথাগত ওপেনারদের বদলে মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানকে মেকশিফট ওপেনার বানিয়ে শেষ তিন ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে পুরোপুরি সফল না হলেও ব্যর্থ বলার সুযোগ নেই।বিশেষ করে এ তিন ম্যাচে মেহেদি মিরাজ খেলেছেন যথাক্রমে ২৬ বলে ৩৮, ১৪ বলে ১২ ও ৩৭ বলে ৪৬ রানের ইনিংস। তবে আরেক মেকশিফট ওপেনার সাব্বির তিন ম্যাচে বড় কিছু করতে পারেননি। এশিয়া কাপে ৫ রানের পর আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হন ০ রানে।

মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর আভাস দিয়েছিলেন সাব্বির। বিশেষ করে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাবির আলির খাটো লেন্থের ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের চেনা ছন্দে ফেরার বার্তাই দিচ্ছিলেন সাব্বির।শেষ পর্যন্ত অবশ্য ৯ বলে ১২ রান করে আউট হয়ে যান এ মারকুটে ব্যাটার। তবে তার সেই ছক্কার শটে মুগ্ধ টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। তার মতে, সাব্বির কী করতে পারে সেটি এই এক শটেই বুঝিয়ে দিয়েছেন। তবে তার কাছ থেকে এগুলো আরও বেশি দেখতে চান সিডন্স।মেকশিফট ওপেনারদের ওপর সন্তুষ্টির কথা জানিয়ে এ অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘হ্যাঁ (আমি খুশি)। বিশেষ করে মিরাজের ওপর। সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’মিরাজের প্রশংসা করে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। সে এখন যা করছে তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’

এ সময় বোলিংয়ে আরও কাজ করতে হবে জানিয়ে সিডন্স বলেছেন, আমরা এখানে দেখলাম, এশিয়া কাপেও দেখেছি। আমরা খুব ভালো ব্যাটিং করেছি। হয়তো বোলিংয়ে কিছু উন্নতি করতে হবে। যা এই সিরিজে আমরা খুব ভালো করেছি। আমরা দারুণ বোলিং করেছি। বিশেষ করে আজকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories