রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ বার

আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করে হেড কোচ নিয়োগ ও বহিষ্কারের রীতি বেশ পুরোনো। তবে এবার সে পথে হাঁটছে না আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ শুরুর আগেই আরও এক বিশ্বকাপের জন্য লিওনেল স্কালোনিকে রেখে দিচ্ছে আলবিসেলেস্তেরা।শুধু ২০২২ সালের কাতার বিশ্বকাপ নয়, ২০২৬ সালে মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও আর্জেন্টিনার হেড কোচ হিসেবে থাকবেন স্কালোনি। বুধবার বাংলাদেশ সময় সকালে এক টুইটবার্তায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া এ খবর জানিয়েছেন।

লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের পর এক টুইটবার্তায় তাপিয়া লিখেছেন, ‘আপনাদের সবাইকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’সবমিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে ৪০টি ম্যাচ কোচিং করিয়েছেন স্কালোনি। এর মধ্যে জয় পেয়েছেন ২৬ ম্যাচে, ড্র হয়েছে ১০টি আর পরাজয় মাত্র চার ম্যাচে। সবশেষ ৩৬ ম্যাচে আর্জেন্টিনা পরাজয়ের মুখ দেখেনি। যা কি না দেশটির ইতিহাসে সবচেয়ে লম্বা অপরাজিত যাত্রা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories