বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া নামে এক যাত্রীবাহী বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যান। বাকিজন সেখানে চিকিৎসাধীন।বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নুর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে একজন মারা গেছে বলে খবর পেয়েছি।তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories