রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

উন্মুক্ত হলো তথ্যচিত্র ‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার

বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী। তার জন্মদিন ঘিরে উন্মুক্ত করা হলো তথ্যচিত্র ‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’। সোমবার (২৬ সেপ্টেম্বর) বৈষ্টমীর ইউটিউব পেজে এটি উন্মুক্ত করা হয়েছে। পরিচালনা করেছেন আয়শা এরিন। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর প্রধান নির্বাহী কর্মকর্তাও।তথ্যচিত্রটি প্রসঙ্গে আয়শা এরিন বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে জনমনে উচ্ছ্বাস থাকুক। বাংলাদেশ গর্বিত হোক এই মনে করে যে, আমাদের একজন বিশ্বসেরা পর্যায়ের কিংবদন্তিতুল্য নেতা রয়েছেন। এটা ভেবেই আমরা তার জন্মদিন উপলক্ষে কাজটি করেছি।’

তিনি জানান, তথ্যচিত্রটিতে বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, তা স্থান পেয়েছে। একজন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে গবেষণা করে তাঁর রাজনীতিক হতে পারা এবং শাসক হতে পারার কী কী গুণাবলি চরিত্র নিয়ে অদম্য সত্তা হতে পেরেছেন, তা জায়গা করে নিয়েছে।আয়শা এরিন জানান, তথ্যচিত্রটির শুটিং হয়েছে ইউরোপ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে সারাদেশের অন্তন্ত ৮ কোটি মানুষ দেখতে পারলে আমরা সার্থক হব বলে মনে করছি।তথ্যচিত্রটির সংগীত পরিচালনা করেছেন নবান্ন ব্যান্ড, কে এইচ এন টিউন। এ ছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির জনপ্রিয় দুইটা গান স্থান নিয়েছে। দুটি কবিতা জায়গা পেয়েছে। সম্পাদনায় জনি গোমেজ। সিনেমাটগ্রাফার হিসাবে কেএইচএন, দুলিও (ডেনমার্ক), মোহাম্মদ রফিক ও সারাহ কাজ করেছেন।এটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories