শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

রাতে মাঠে নামবে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে ল্যাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে দুইটি করে ম্যাচ খেলছে কাতার বিশ্বকাপ প্রত্যাশীরা।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘানার মুখোমুখি হয় ব্রাজিল। ফ্রান্সের লে হার্ভে স্টেডিয়ামে রিচার্লিসনের জোড়া গোলে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির জোড়া গোলে একই ব্যবধানে হন্ডুরাসকে হারায় আর্জেন্টিনা।

মঙ্গলবর (২৭ সেপ্টেম্বর) আবারও মাঠে নামবে দল দুইটি। আজ দিবাগত রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেস তিউনিসিয়ার বিপক্ষে খেলবে নেইমার-রিচার্লিসনরা। আর বাংলাদেশ সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জ্যামাইকার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। নিউজার্সির রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।প্রথম প্রস্তুতি ম্যাচে ঘানার বিপক্ষে খেলার মাত্র ৯ মিনিটের মাথায় গোলের দেখা পায় নেইমার-রিচার্লিসনরা। কর্নার থেকে রাপিনার করা ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মারকুইহোস।তিতে বাহিনীর খেলার ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। নেইমারের দারুণ এক পাসে ডি-বক্সের কাছাকাছি বল পান রিচার্লিসন। এরপর দারুণ এক শটে জোজো ওয়াল্লাকটকে পরাজিত করেন তিনি।প্রথমার্ধের ৫ মিনিট আগে আরেকটি গোল করেন টটেনহ্যাম তারকা রিচার্লিসন। নেইমারের একটি দারুণ ক্রস থেকে চার্লটনের গোলরক্ষক ওয়াল্লাকটকে পরাস্ত করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories