শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

আমিরাতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪ বার

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবেন টাইগাররা। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুর্বল আমিরাতের বিপক্ষে গত রাতে প্রথম ম্যাচে বলতে গেলে বেগ পেয়েই জিততে হয়েছে বাংলাদেশকে। দলের পারফরমেন্স  মোটেই আশানুরুপ ছিল না। তাই দ্বিতীয় ম্যাচে পারফরমেন্সের উন্নতি ঘটানও  লক্ষ্য টাইগারদের। 

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান তুলে বাংলাদেশ। বাজে শুরুর পরও লড়াকু পুঁজি পায় টাইগাররা। আরব আমিরাত ইনিংসের শেষ পর্যন্ত আফজাল খান ক্রিজে থাকায়, কপালে চিন্তার ভাঁজ ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে বাংলাদেশকে।ম্যাচটিতে ফিল্ডিংয়ের সমস্যাটা ভলোভাবে আবারও ফুটে ওঠে। ক্যাচ ড্রপ, ফিল্ডিং মিস বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত/সাব্বির রহমান, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories